চালককে দ্রুত গাড়ি চালাতে বাধ্য না করার পরামর্শ
চালককে দ্রুত গাড়ি চালাতে বাধ্য না করার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলার পথে অপরিচিত ব্যক্তি, হকার বা ফেরিওয়ালার কাছ থেকে কোনো খাবারসামগ্রী কেনা বা গ্রহণ করবেন না। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ ও স্টিমারে উঠবেন না। এ ছাড়া কেউ ট্রাকে ভ্রমণ করবেন না। কোনো যাত্রীকে খেতে দেখে ফেরিওয়ালা ও হকারের কাছে সেই খাবার কিনতে উৎসাহিত হবেন না। অজ্ঞান পার্টি বা প্রতারক বলে কাউকে সন্দেহ হলে কাছাকাছি এলাকার পুলিশকে জানান।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কোনো ব্যক্তি গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে সতর্ক হোন।’ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশের সহায়তা নেওয়ার জন্য ০১৭১৩৩৯৮৩২৫-৯, র্যাব ১৬৭৮০২০০৬৪, ০১৭১৩৪৪৪৩৩৩,৮৯৬১১০৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ৯৫৬১৯৬৭, ৯৫৬০৬৬১ নম্বরে যোগাযোগ করে জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নম্বর সংগ্রহ করা যাবে।