চালককে হত্যা করে অটোরিকশার ব্যাটারি ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের অগ্রগর গ্রামে মনিরুল ইসলাম (২২) নামের এক চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশার ব্যাটারি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি উপজেলার গয়েশপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে।
মনিরুল ইসলামের পরিবার ও পুলিশ জানায়, মনিরুল শুক্রবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। শনিবার সকালে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রহিমপুর গ্রামের রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আতাইকুলা থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে, যাত্রীবেশী দুর্বৃত্তরা মনিরুলকে হত্যা করার পর তাঁর অটোরিকশার ব্যাটারি নিয়ে গেছে।