চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ছিনতাইকারীরা আল-আমিন (২২) নামের এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত একটি অটোরিকশা  ছিনতাই করেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার নিহতের মা আঙ্গুরী বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেছেন। থানার এসআই আবুল বাশার জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চাষাঢ়া এলাকা থেকে ফতুল্লার গাবতলীতে যাওয়ার কথা বলে আল-আমিনের অটোরিকশাটি ভাড়া করে তিন যুবক। যুবকেরা আল-আমিনকে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে মুঠোফোন, টাকা এবং অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।