চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদরের দিগপাইতে গতকাল রোববার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা আবু সুফিয়ান (৫০) নামের একজন চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত আবু সুফিয়ানের বাড়ি সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। তিনি ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার রাতে জামালপুর শহর থেকে যাত্রী নিয়ে দিগপাইতের দিকে গিয়ে আর ফেরেননি তিনি। গতকাল ভোরে হরিদ্রাটা এলাকায় রাস্তার পাশে ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়। পুলিশ গতকাল সকালে তাঁর লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ গতকাল বিকেল পর্যন্ত অটোরিকশাটির সন্ধান পায়নি।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, চালক নিহত এবং ছিনতাইয়ের ঘটনায় অটোরিকশার মালিক আল আমীন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।