চালককে হত্যা করে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার দীঘি ইউনিয়নের কয়রা এলাকা থেকে চালক দেবাশীষের (২৫) লাশ পুলিশ উদ্ধার করেছে। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামের দিলীপের ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সকাল ১০টার দিকে দেবাশীষ অটোরিকশা নিয়ে বেউথা গ্রামের বাড়ি থেকে বের হন। এরপর তিনি বাড়ি ফেরেননি। গতকাল সকালে কয়রা গ্রামের একটি খেতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা চালককে হত্যা করে অটোবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। তাঁর পরনের প্যান্টের বেল্ট দিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।