চালককে হত্যা করে ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ থেকে পঞ্চগড় সরকারি খাদ্য গুদামে যাওয়ার পথে গমবোঝাই একটি ট্রাকের চালককে হত্যা করে ট্রাকটি ছিনতাই করা হয়। পরে ট্রাকটি ফরিদপুরে দুর্ঘটনায় পড়লে শুক্রবার এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ। তাঁর তথ্যের ভিত্তিতে পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয় চালকের মৃতদেহ। এ ব্যাপারে পাবনার ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাতে নারায়ণগঞ্জের গম নিয়ে একটি ট্রাক পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেয়। ফরিদপুরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ট্রাকচালকের সহযোগী শরীয়তপুরের জাজিরার জহির আলী জানান, সিরাজগঞ্জ শহরের কাছাকাছি তাঁর বন্ধু শরীয়তপুরের পূর্ব নড়িয়ার আসলাম (২২) ট্রাকে ওঠেন। কিছুক্ষণ পর চালক বিশ্রাম নেওয়ার জন্য ট্রাকটি থামান। এ সময় তিনি কিছু খেতে চাইলে তাঁরা ঘুমের ওষুধ মেশানো বিস্কুট খাওয়ান। তিনি অচেতন হয়ে পড়লে তাঁরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করে ও লালন শাহ সেতুর ওপর থেকে পদ্মা নদীতে ফেলে দেন তাঁরা।