চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে চালককে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় জনতা এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারীর কলিমাঝি ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, সহস্রাইল বাজার থেকে অজ্ঞাতনামা দুই যুবক কাশিয়ানীতে যাওয়ার কথা বলে সোহেল মোল্লার (২২) মোটরসাইকেল ভাড়া করেন। কলিমাঝি ঈদগাহের কাছে যাত্রীবেশী ছিনতাইকারীরা পেছন থেকে চালক সোহেলকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। পরে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে সটকে পড়ার চেষ্টা করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের ঘেরাও করে। জনতা এক ছিনতাইকারীকে আটক করে পিটুনি দেয়। অপর ছিনতাইকারী পালিয়ে যান। বোয়ালমারী থানার ওসি মো. রুহুল আমিন বলেন, আহত ছিনতাইকারীর পরিচয় জানা যায়নি।