চালকদের অসচেতনতা বেশির ভাগ সড়ক দুর্ঘটনার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেশির ভাগ সড়ক দুর্ঘটনার কারণ চালকদের অসচেতনতা। গতকাল রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের তহুরা আলী সম্পূরক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, চার লেন কেন, ছয় লেন রাস্তা করেও সড়ক দুর্ঘটনা কমানো যাবে না, যদি-না চালকেরা ট্রাফিক আইন মেনে চলেন। তিনি বলেন, সাধারণ মানুষের অনেকেই রাস্তার আইন মানেন না। পথচারীদের জন্য নির্ধারিত ফুটওভারব্রিজ ব্যবহার করেন না। ফুটওভারব্রিজ থাকার পরও তা ব্যবহার না করলে তো সড়ক দুর্ঘটনা কমবে না।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিমানবন্দর সড়ক এবং মিরপুরের মধ্যে সংযোগ স্থাপনকারী উড়ালসড়ক প্রধানমন্ত্রী আগামী বছরের ফেব্রুয়ারিতে উদ্বোধন করবেন।