চালকদের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর নৌপথে অবৈধভাবে চলাচল করা স্পিডবোট চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত পৌর এলাকার পূর্ব দত্তপাড়া পুরাতন লঞ্চঘাটে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। বৈধ কাগজপত্র ও লাইফ জেকেটসহ প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ১৭ জন চালককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ এ আদালত পরিচালনা করেন।