চালকদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়ক নিশ্চিত করতে পঞ্চগড়ে যানবাহনের চালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। জেলা মোটর মালিক সমিতির মিলনায়তনে গত শুক্রবার সন্ধ্যায় এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফাজ্জেল হোসেন মিয়া।পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সহায়তায় জেলা ও পুলিশ প্রশাসন তিন দিনের এই প্রশিক্ষণের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান।