চালকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে ফরিদ মিয়া (৩৫) নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালককে গ্রেপ্তার করায় বিক্ষোভ করেছেন অটোরিকশার চালকেরা। ফরিদ মিয়ার মুক্তির দাবিতে বিক্ষুব্ধ চালকেরা ৩০ মিনিট থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ২ ডিসেম্বর উপজেলার চানপুর গ্রামে এক রাতে চার বাড়িতে ডাকাতি হয়। সশস্ত্র ডাকাতেরা প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে। ওই ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গত শনিবার রাতে চানপুর গ্রাম থেকে ফরিদ মিয়াকে গ্রেপ্তার করে। চালকেরা জানান, তাঁদের কাছে ফরিদ ভালো ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিত।  নিজস্ব প্রতিবেদক, ভৈরব