চালকলে পলিথিনের বস্তা, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় একটি চালকলে চালের বস্তার মোড়ক পলিথিনের হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাগদাদ রাইস মিল নামের ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার অভিযানে নেতৃত্ব দেন। এ সময় বিজেএমসির সহকারী পরিদর্শক বাবুল চন্দ্র দাশ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সুরাইয়া আক্তার বলেন, রাইস মিলগুলো পলি ব্যাগের পরিবর্তে এখন থেকে পাটের ব্যাগ ব্যবহার করবে। কিন্তু বাগদাদ রাইস মিলটিতে প্রচুর পলিথিন ব্যাগ দেখা যায়। তাই এক হাজার টাকা জরিমানা করা হয়।