চালকলের বয়লার বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার ইউনিয়নের বিনোদপুর এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে সুরমা চালকলের বয়লার বিস্ফোরণে মমিন (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন: বরিশালের আমতলী এলাকার রুহুল আমিন (৪৫) ও আইয়ুব আলী (৪৭) এবং পটুয়াখালীর খলিল (৪৪)।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে দেখে, চালকলের বয়লার বিস্ফোরিত হয়ে শ্রমিক মমিনসহ চারজন আহত অবস্থায় পড়ে আছেন। মমিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।