চালকসহ তিনজনের আদালতে জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় রপ্তানির জন্য প্রস্তুত ৪০ হাজার শার্ট (বিদ্যালয়ের শিশু পোশাক) ছিনতাইয়ের ঘটনায় কাভার্ড ভ্যানের চালকসহ তিনজন গতকাল রোববার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমদের আদালতে তাঁরা জবানবন্দি দেন।আদালত সূত্র জানায়, গতকাল কাভার্ড ভ্যানের চালক জহির ছাড়াও আরও দুজন আদালতে জবানবন্দি দেন। তাঁরা হলেন কানু দাশ ও ইমাম হোসেন।সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ৪০ হাজার শার্ট ছিনতাইয়ের ঘটনায় কাভার্ড ভ্যানের চালক জহির জবানবন্দিতে দুবাইয়ে অবস্থানরত সাজ্জাদের দুই সহযোগীকে দোষারোপ করেন। ফারুক নামের আরেক চালকের প্ররোচণায় তিনি চোরাই শার্ট পরিবহন করতে বাধ্য হন। একপর্যায়ে গাড়ি চালাতে অস্বীকৃতি জানালে সাজ্জাদ হোসেনের সহযোগী মেক্সন তাঁকে হত্যার হুমকি দেন।পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ছিনতাই হওয়া ৪০ হাজার শার্ট উদ্ধার করে। এ ঘটনায় রুবেল ও কাভার্ড ভ্যানের চালক জহিরকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের চাঞ্চল্যকর আট খুনের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি সাজ্জাদ হোসেন দুবাই বসে এই ছিনতাইয়ের নেতৃত্ব দেন।