চালকসহ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর গজারিয়া (বোর্ডঘর) এলাকায় গতকাল শুক্রবার একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হাতিলেইট গ্রামের ইব্রাহীম খলিল (২৮) ও তাঁর সহকারী একই গ্রামের জুলহাস (৩০) নিহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।