চালকসহ সড়ক দুর্ঘটনায় তিন স্থানে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। দিনাজপুরের পার্বতীপুর ও নাটোরের লালপুরে গত বুধবার সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরসিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে গতকাল বৃহস্পতিবার একটি ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক (৩০) নিহত হয়েছেন। তবে চালকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু, পশ্চিম থানায় মামলা হয়েছে।পার্বতীপুর (দিনাজপুর): পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের বৈগ্রাম মোড়ে গত বুধবার একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রশিদা বেগম (৫০) নিহত ও তাঁর ছেলে রশিদুল (২৭) গুরুতর আহত হন। রশিদা বেগম পার্বতীপুর উপজেলার পাতরাপাড়া গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। পুলিশ ট্রাকচালক সাজেদুল ইসলামকে আটক করেছে। লালপুর (নাটোর): লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় বুধবার সন্ধ্যায় একটি মোটরসাইকেল আম্বিয়া বেগম (৫০) নামের এক পথচারীকে ধাক্কা দেয়। উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি নবীনগর গ্রামের আকছেদ আলীর স্ত্রী।