চালকের অসাবধানতায় চাকায় পিষ্ট সহকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় একটি বাসের চালকের অসাবধানতায় তাঁর নিজের সহকারী বাসটির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। শহরের পুলিশ লাইনের সামনে আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

বাসচালকের নিহত সহকারীর নাম আকাশ কাজী (২৫)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সূর্যদিয়া ইউনিয়নের মহেনদিয়া গ্রামের বাসিন্দা খলিল কাজীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে গড়াই পরিবহনের একটি বাসে করে জনতা ব্যাংক কুষ্টিয়া শাখার কর্মকর্তা-কর্মচারীরা বার্ষিক বনভোজনে যাচ্ছিলেন। বাসটি কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে পৌঁছালে এটির চাকা নষ্ট হয়ে যায়। এ সময় আকাশ গাড়ির নিচে গিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এক পর্যায়ে বাসের চালক অসাবধানতাবশত গাড়িটি পেছনের দিকে সরাতে যান। এতে চাকায় পিষ্ট হয়ে আকাশ ঘটনাস্থলেই নিহত হন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চালক রাকিব হোসেন ও বাসটি আটক করেছে পুলিশ।