চালকের আসনে সহকারী, প্রাণ গেল ট্রাকচালকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের পাকুড়তলা নামক স্থানে গতকাল শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক আশিকুর রহমান (২৮) ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের মৃত ছায়দুর রহমানের ছেলে।
ট্রাকের সহকারীকে গ্রামবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
পাকুড়তলা গ্রামের চার-পাঁচজন ও থানা-পুলিশ সূত্র জানায়, ছোট একটি ট্রাক বগুড়া থেকে রংপুর যাচ্ছিল। ওই ট্রাকের চালক আশিকুর রহমান তাঁর সহকারীকে চালকের আসনে বসিয়ে নিজে পাশে বসা ছিলেন। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে রংপুরগামী আরেকটি বড় ট্রাককে পাশ কাটিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে ধাক্কা লাগে। এতে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পাশে বসে থাকা চালক আশিকুর রহমান ঘটনাস্থলেই মারা যান।