প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রোববার ১৫টি যানবাহনকে জরিমানা করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাস চালানোর দায়ে মো. রহিম নামে এক চালককে ১০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান। অভিযানে তাঁর সঙ্গে বিআরটিএর কর্মকর্তা ও পুলিশ উপস্থিত ছিলেন। জরিমানা করা গাড়ির মধ্যে সিএনজি অটোরিকশা, ট্রাক, বাস ও পিকআপ রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে রহিম নামে এক বাসচালককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।