চালকের গাফিলতি, ১০ যাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় গতকাল ভোরে গ্লোবাল পরিবহন ও ঈগল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া গ্লোবাল পরিবহনের বাসটি । ছবি: প্রথম আলো
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় গতকাল ভোরে গ্লোবাল পরিবহন ও ঈগল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া গ্লোবাল পরিবহনের বাসটি । ছবি: প্রথম আলো

আবারও বাসচালকের গাফিলতি ও বেপরোয়া চালনায় প্রাণহানির ঘটনা ঘটল। রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কে গত বৃহস্পতিবার রাতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জনের প্রাণপ্রদীপ নিভে গেছে। আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী আরও অন্তত ২৫ জন। অভিযোগ, দুটি বাসের চালকই ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ছয়জন নিহত হন। এর মধ্যে ফরিদপুরে দুজন এবং শেরপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও পটুয়াখালীতে একজন করে।
ঢাকার বাইরে আমাদের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী: ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে পাঠানো হয়েছে ঢাকায়।
আহত যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে বরিশালগামী গ্লোবাল পরিবহনের একটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন ও হাসপাতালে দুজন মারা যান।
নিহত ব্যক্তিদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গ্লোবাল পরিবহনের যাত্রী নাছিমা (৩০) ও তাঁর তিন মাস বয়সী শিশুকন্যা জান্নাত এবং জ্যাকব সরকার, সাফিন হাওলাদার, বীথি (২২), গ্লোবাল পরিবহনের সুপারভাইজার বাবু ফকীর, সহকারী মোহামঞ্চদ জুয়েল ও মো. আফছার (৫০) । তাঁদের বাড়ি বরিশাল ও গোপালগঞ্জ জেলায়। এ ছাড়া লাকী (৪৫) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনাকবলিত ঈগল পরিবহনের বাসটির সহকারী (হেলপার) মোহামঞ্চদ আলীও আহত হয়েছেন। তিনি জানান, চালক আলমগীর হোসেন ঘুমের ঘোরে বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার সতর্ক করলেও চালক তাঁদের কথায় কান দেননি। বাসের যাত্রী রমজান মাহমুদ বলেন, ‘মনে হচ্ছিল আমরা আকাশ দিয়ে উড়ে যাচ্ছি।’
অন্যদিকে গ্লোবাল পরিবহনের বাসচালকও বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন বলে যাত্রীরা জানান। ওই বাসের যাত্রী সঞ্জয় বিশ্বাস (৩০) বলেন, পাটুরিয়া ঘাটে যানজটের কারণে তাঁদের দুই ঘণ্টা দেরি হয়। এ কারণে নদী পার হওয়ার পর চালক সময় পুষিয়ে নিতে অস্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার বলেও তাঁকে ঠেকাতে পারেননি।
ফরিদপুর: ফরিদপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোজামেঞ্চল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী একটি মাইক্রোবাস বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফরিদপুর সদরের কোমরপুর মুসলিম মিশনের কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাঁরা
হলেন মাহাবুবুর রহমান (৩২) ও গোলাম মোস্তফা রহমান (৪০)।
শেরপুর: ঝিনাইগাতী উপজেলার কালীবাড়ি বাজারে গতকাল শুক্রবার সকালে জনি বর্মণ (১১) নামের এক স্কুলশিক্ষার্থী রাস্তা পার হচ্ছিল। এ সময় ঝিনাইগাতী থেকে শেরপুরগামী দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক জনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। জনি চেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। পুলিশ ট্রাকচালক মুসলিম মিয়াকে (৩০) আটক করেছে।
সিরাজগঞ্জ: বেলকুচি উপজেলার চালা বাসট্যান্ডে গতকাল সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়। তার নাম মোহামঞ্চদ আলী (১৪)। পুলিশ জানায়, মোহামঞ্চদ আলী সাইকেলে করে চালাবাজার থেকে বাড়িতে ফিরছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী সুমাইয়া এন্টারপ্রাইজের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।