চালকের বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল নালিতাবাড়ীতে মানববন্ধন করা হয় l প্রথম আলো
তিন স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল নালিতাবাড়ীতে মানববন্ধন করা হয় l প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রাকচাপায় তিন স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মেহেদী হাসান, দশম শ্রেণির ছাত্র জামাল উদ্দিন ও নজরুল ইসলাম উপজেলার চারালি বাজার থেকে মোটরসাইকেলে করে নালিতাবাড়ী শহরে আসছিল। নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কের নয়াবিল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই জামাল ও নজরুল মারা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেহেদী হাসান মারা যায়। তিনজনেরই বাড়ি নাকুগাঁও আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামে। এ দুর্ঘটনায় ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দুপুরে মুক্তিযোদ্ধা উচ্চবিদ্যালয়, চারালি সরকারি প্রাথমিক ও আবদুল খালেক নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে চারালি বাজারের নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কে মানববন্ধন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, নিহত ছাত্রদের পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রহুল আমিন, শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।