চালকের বিচারের দাবিতে শিক্ষকদের মৌন মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাসের চাপায় স্কুলশিক্ষকের মৃত্যুর ঘটনায় বাসচালকের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার মৌন মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষকেরা।
সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বোয়রামারী-মাঝকান্দি সড়কে বোয়ালমারী চৌরাস্তা এলাকায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ওই কর্মসূচি পালন করে। একপর্যায়ে সড়ক অবরোধ করা হয়।
এ সময় শিক্ষক সমিতির সভাপতি হাফিজউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তবিবুর রহমান, নিহত শিক্ষকের বড় মেয়ে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উম্মে রায়হানা প্রমুখ।
বোয়ালমারীর মুরাইল আখালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম (৫৮) গত ২২ মার্চ লোকাল বাসের চাপায় গুরুতর আহত হন। ৩০ মার্চ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।