চালকের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের নৌবাহিনীর ঈসা খাঁ ডকইয়ার্ড এলাকায় গতকাল মঙ্গলবার তেলবাহী রেলওয়ের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে চালকের বুদ্ধিমত্তায় ও দমকলকর্মীদের তত্পরতায় ট্রেনে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিস ও বন্দর সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে ঈসা খাঁ ডকইয়ার্ড এলাকায় রেলওয়ের ১৫টি তেলবাহী ওয়াগনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় চালক মো. ইদ্রিস দ্রুত ওয়াগন থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন করে দেন। পরে দমকল বাহিনীর দুটি গাড়ি আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়। ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।