চালকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের অলংকার মোড় থেকে ইপিজেড যাচ্ছিল মিনিবাসটি। পোর্ট কানেকটিং সড়কের ওয়াপদা মোড়ে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গতকাল শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হালিশহর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আবসার প্রথম আলোকে জানান, দুর্ঘটনার সময় চালকের সহকারী মোহাম্মদ আলী বাসটি চালাচ্ছিলেন। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না।