প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকা থেকে গতকাল শুক্রবার আজিজুর রহমান (২৫) নামের এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার দোগাছিয়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, রাস্তায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির ইজিবাইকটি পাওয়া যায়নি। যশোর অফিস।