চালকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা শহরের কসবা কাঠগড় মহল্লায় নিজাম উদ্দিন (৬০) নামের এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিজাম উদ্দিন রোববার দুপুর ১২টার দিকে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকাল ছয়টার দিকে স্থানীয় লোকজন গ্রামের ইউসুফের বাড়ির একটি গাছের সঙ্গে হেলানো অবস্থায় নিজামের লাশ দেখতে পান। শেরপুর প্রতিনিধি