চালকের লাশ উদ্ধারের পর পার্বতীপুরে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসুপাড়া গ্রামের কাছে পার্বতীপুর-রংপুর রেললাইনের ওপর থেকে গতকাল শনিবার সকালে মোশারফ (৩২) নামের এক বাসচালকের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা পার্বতীপুর থেকে বিভিন্ন পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। মোশারফ উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামের শাহ্ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, শুক্রবার সকালে মোশারফ বাস চালানোর উদ্দেশে বাড়ি থেকে বের হন। কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি ফেরেননি। গতকাল সকালে লোকজনের মুখে খবর পেয়ে তাঁর বাবা, মা ও স্ত্রী ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

নিহতের চাচা বশির উদ্দিন জানান, কয়েক দিন আগে পার্বতীপুরের খোলাহাটী রোডে কয়েকজন ব্যক্তির সঙ্গে মোশারফের মারামারি হয়।

বিকেলে লালমনিরহাট রেলওয়ে থানার ওসি শামসুল আলম শাহ জানান, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।