চালকের সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বল্পপেন্নাই গ্রামের কাছে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে চালকের সহকারী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৩) ঘটনাস্থলেই মারা যান। গতকাল রোববার সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাক আটক ও লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ। দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।