চালনায় প্রার্থীদের মতবিনিময়
খুলনার চালনা পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার দুপুরে খুলনার দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়।
খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে প্রার্থী এবং তাঁদের এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন চালনার রিটার্নিং কর্মকর্তা মৃণাল কান্তি দে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সি এ হালিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।
সভায় জেলা প্রশাসক বলেন, ‘দলীয় সরকারের অধীনে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে যা যা করার দরকার আমরা তা করব।’
চালনার রিটার্নিং কর্মকর্তা মৃণাল কান্তি দে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ করে বলেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের যে নির্দেশনা আছে তা পুরোপুরি বাস্তবায়ন করা হবে।