চালবাহী ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের জেলে পুনর্বাসনের ২৮০ বস্তা চাল নিয়ে গতকাল দুপুরে মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে গেছে। ইউএনও এরশাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার বলেন, উপজেলায় কোনো খাদ্যগুদাম নেই। তাই তজুমদ্দিন উপজেলার খাদ্যগুদাম থেকে ত্রাণের চাল তুলতে হয়। গতকাল জেলেদের জন্য ৫৪ মেট্রিক টন চাল তোলা হয়। দুপুরে ওই ট্রলারটি ২৮০ বস্তা চাল নিয়ে মনপুরার উদ্দেশে ছেড়ে আসে।