চালভর্তি ট্রাক ছিনতাইয়ে জড়িত সন্দেহে আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশ ট্রাকভর্তি চাল ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল সোমবার সকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁদের নাম নূরে আলম (২৮) ও ইয়াছিন মিয়া (৪২)। পরে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে সোনারগাঁয়ের নয়াপুর বাজারের একটি দোকান থেকে ছিনতাই হওয়া ৩৪ বস্তা চাল উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, গত বুধবার গভীর রাতে বগুড়া থেকে ২৮১ বস্তা চালভর্তি চট্টগ্রামগামী ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুরে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়ে।