চালিত গাড়ি উচ্ছেদ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ব্যাটারিচালিত গাড়ি (টমটম) উচ্ছেদ করতে অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার শহরের বিভিন্ন সড়কে এ অভিযান চালানো হয়। গতকাল সকালে ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ মনসুর উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের ট্র্যাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়কে চলাচলকারী ১১টি টমটম আটক করে চালকদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।মোহামঞ্চদ মনসুর উদ্দিন জানান, ফেনী পৌরসভায় ব্যাটারিচালিত গাড়ি সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। দুর্ঘটনারোধ ও যানজটমুক্ত রাখতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ১০ ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।