চালু হচ্ছে নতুন ৩ বিভাগ, আসন বেড়েছে ১৩৩টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চালু হচ্ছে নতুন তিনটি বিভাগ। এর মধ্যে একটি কলা ও দুটি সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত। এখন বিশ্ববিদ্যালয়ে আট অনুষদে বিভাগ দাঁড়াল ৪৬টিতে, ইনস্টিটিউট ৫টি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে আসন বেড়েছে ১৩৩টি। নতুন তিন বিভাগে ১১০টি ও দলিত জনগোষ্ঠীসহ বিভিন্ন কোটায় আরও ২৩টি আসন বাড়ানো হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আইসিটি ভবনে প্রথম বর্ষ স্নাতকে ভর্তির কার্যক্রম উদ্বোধনের সময় এসব তথ্য জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বাংলাদেশ স্টাডিজ এবং সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ডেভেলপমেন্ট স্টাডিজ ও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ চালু হচ্ছে। বাংলাদেশ স্টাডিজ বিভাগে ৫০টি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৩০টি ও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে ৩০টি আসনে প্রথম বর্ষ স্নাতকে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর।