রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন পাঁচটি বিভাগ চালু হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক সমস্যা নিরসনে শিগগিরই ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্য দুটি আবাসিক হল নির্মাণ করা হবে।রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নবগঠিত নির্বাহী কমিটির সদস্যরা গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপাচার্য এম আবদুস সোবহান এসব তথ্য জানান।উপাচার্য জানান, নতুন পাঁচটি বিভাগ হলো মাইক্রোবায়োলজি, সয়েল সায়েন্স, বিজনেস অ্যান্ড ট্রেড ল, হর্টিকালচার ও ফুড অ্যান্ড নিউট্রিশন। এ ছাড়া আগে চালু হওয়া ইন্টারন্যাশনাল রিলেশন্স (আইআর) ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে দ্রুত শিক্ষক নিয়োগ ও ভর্তি-প্রক্রিয়া শুরু করা হবে। আগামী মার্চ মাসে দেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘরের ১০০ বছর পূর্তি উৎসব পালনের আয়োজন চলছে।পরে সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহাম্মদ নূরুল্লাহ ও রেজিস্ট্রার এম এ বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।