চালু হচ্ছে সমুদ্রবিজ্ঞান বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান নামে নতুন একটি বিভাগ চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ১৯৫তম সিন্ডিকেট সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য এস এম হাসান জাকিরুল ইসলাম এ ব্যাপারে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে ওই সভা হয়।