প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী। দিনটি উদ্যাপনে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হবে। পশ্চিমবঙ্গে দিনটি উদ্যাপিত হবে বছর ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে। কবিগুরুর ১৫০তম জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে ভারতীয় রেল কর্তৃপক্ষ আগামী ২৫ বৈশাখ চালু করছে ‘এপার বাংলা ওপার বাংলা সংস্কৃতি এক্সপ্রেস’। ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে বাংলাদেশের ঢাকা যাওয়ার কথা। বিশেষ এই ট্রেন দুই দেশের মধ্যে এক বছর চলবে।