চালু হবে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এ মাননান বলেছেন, শিগগিরই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) সম্পূর্ণ ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে। দক্ষিণ এশিয়ার মধ্যে এটি হবে প্রথম ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়। শিগগিরই মুক্তিযোদ্ধাদের গবেষণা কেন্দ্র চালু করা হবে। যেখানে শুধু মুক্তিযোদ্ধারাই কাজ করবেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন উপলক্ষে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে গতকাল রোববার দুপুরে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাবর্তনের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।