চালু হবে সওগাত প্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় পৃষ্ঠা ৮-এ ‘থেমে গেছে সওগাত প্রেস’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নূরজাহান বেগমের পরিবারের সদস্যরা। নূরজাহান বেগমের পরিবারের পক্ষ থেকে ফ্লোরা নাসরিন খান, রীনা ইয়াসমিন আহমেদ ও ফজলুর রহমান খানের পাঠানো প্রতিবাদটিতে বলা হয়, কয়েক মাস আগে নূরজাহান বেগম মারা যাওয়ার পরও সওগাত প্রেস থেকে কয়েক সংখ্যা বেগম প্রকাশিত হয়েছে। বর্তমানে প্রেস সংস্কার ও মেশিন সমস্যার কারণে সাময়িকভাবে এর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, যা অচিরেই চালু হবে।