চালু হলো বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের দ্বন্দ্বে টানা ১০ দিন একটি কাঁচাবাজার বন্ধ থাকার পর অবশেষে আবার চালু হয়েছে। স্থানীয় লোকজনের দাবি অনুযায়ী, মালিকপক্ষ বাজারের ভেতরের সড়কটি উন্মুক্ত করে দিতে রাজি হওয়ায় গতকাল সোমবার থেকে বাজারটি চালু হয়। এতে করে অন্তত ৩০ হাজার মানুষ ভোগান্তি থেকে রেহাই পেল। পৌর মেয়র মো. শাহিন বলেন, সড়কটি বিএস রেকর্ডভুক্ত। সুতরাং সেটি বন্ধ করার সুযোগ নেই। বাজারের মালিকপক্ষও সত্যটি বুঝতে পেরেছে। সড়কটি উদ্ধারের দাবিতে সম্প্রতি মহল্লার বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার সড়ক উদ্ধারের আগে বাজারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিলে ২৩ মে থেকে বাজারটি বন্ধ হয়ে যায়। এ নিয়ে ২৫ মে প্রথম আলোয় ‘দুই পক্ষের দ্বন্দ্বে কাঁচাবাজার বন্ধ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
নিজস্ব প্রতিবেদক, ভৈরব