চালু হলো 'দ্য কিচেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালু হলো ‘দ্য কিচেন’ ক্যাফে। ৯১ বীর উত্তম সি আর দত্ত সড়কে চালু হওয়া নতুন এই ক্যাফের মূল আকর্ষণ কম মূল্যে সেট মেন্যুর খাবার। দ্য কিচেনে ১৪৯ টাকা থেকে ২৯৯ টাকার মধ্যে আছে বেশ কিছু সেট মেন্যু। শিক্ষার্থী ও কর্মজীবীদের কথা মাথায় রেখেই ক্যাফের খাবারের মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। সেট মেন্যু ছাড়াও বিভিন্ন স্বাদের থাই, চায়নিজ, ইতালিয়ান ও সামুদ্রিক খাবার পাওয়া যাবে। ৭০ জনের বসার ব্যবস্থা আছে এই ক্যাফেতে। ক্যাফের ভেতরে আছে একটি ছোট লাইব্রেরি এবং সবুজের আবহে বসে আড্ডা দেওয়ার জন্য ‘গ্রিন জোন’।
নিজস্ব প্রতিবেদক