চালুর দাবিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ঐতিহ্যবাহী দাদা ম্যাচ ফ্যাক্টরি চালুর দাবিতে গতকাল শনিবার খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করেছে খুলনা মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দল। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির নেতা কাজী সেকেন্দার আলী, বিএনপির নগর সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম, দাদা ম্যাচ ফ্যাক্টরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলখোস মিয়া। বক্তারা অবিলম্বে বিসিআইসির মাধ্যমে দাদা ম্যাচ ফ্যাক্টরি চালুর দাবি জানান।