চালের গুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চাক্তাই এলাকায় তিনটি চালের গুদাম আগুনে পুড়ে গেছে। এতে সাত কোটি টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সোবহান সওদাগর রোডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। চাক্তাইয়ের লামার বাজার ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দিদারুল আলম প্রথম আলোকে বলেন, ফায়ার স্টেশনের দুটি গাড়ি চেষ্টা চালিয়ে ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।