চালের ডিলার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্যমূল্যের চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ডিলারকে আটক করা হয়েছে। গত শুক্রবার তাঁকে উপজেলার সাদুল্লাপুর হাট থেকে আটক করা হয়।আটক হওয়া ওই ডিলারের নাম সুনিল চন্দ্র হালদার (৪২)। তিনি কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ন্যায্যমূল্যের চালের ডিলার। শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর মাহমুদ তাঁকে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে অধিকতর তদন্ত শেষে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। ইউএনও কবীর মাহমুদ জানান, ওই ডিলার গত বৃহস্পতিবার ৫৯২ জনের মধ্যে বিক্রির জন্য কোটালীপাড়া খাদ্য গুদাম থেকে প্রায় ছয় টন চাল উত্তোলন করেন। শুক্রবার বেলা একটার দিকে তিনি সাদুল্লাপুর হাট পরিদর্শনে গিয়ে সুনিল চন্দ্র হালদারের কাছে এক টন চাল পান। বাকি চালের ব্যাপারে সদুত্তর দিতে না পারায় তাঁকে (সুনীল চন্দ্র) আটক করা হয়। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিদারুল আলম ওই ডিলারের বিরুদ্ধে মামলা করেছেন। ডিলারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।