চালের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের চকবাজার এলাকায় বিভিন্ন চালের দোকান ও মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকালে অতিরিক্ত জেলা হাকিম সাইফুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে চালের দাম অতিরিক্ত নেওয়ার অপরাধে চাল ব্যবসায়ী অজিত কুমার সিংহকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অতিরিক্ত জেলা হাকিম সাইফুল হাসান বলেন, সরকার মূল্য কমালেও একশ্রেণির অসাধু ব্যবসায়ী চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি নেওয়ায় এই জরিমানা আদায় করা হয়। তিনি বলেন, ‘চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধে আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও নজরদারি অব্যাহত রাখব। যদি কোনো অসাধু ব্যবসায়ী দাম বেশি নেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’