চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ১১তম বার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার ১১তম বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে চাষাঢ়া শহীদ মিনারসংলগ্ন নির্মিত সঞ্চৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।এ ছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বোমা হামলায় দুই পা হারানো চন্দন শীল, রতন দাস, আহত লুৎফর রহমান ও কামাল হোসেন। তাঁদের মধ্যে ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, জেলা শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ মিলন, কমান্ডার গোপীনাথ দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান, বর্তমান সভাপতি সাফায়েত আলম প্রমুখ।