চাষাঢ়ায় স্বেচ্ছাসেবক দল নেতার রিমান্ডের আদেশ স্থগিতের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলনেতা শাহাদাত উল্লাহ জুয়েলের রিমান্ড স্থগিতের আবেদন জানিয়েছেন তাঁর বড় বোন সুলতানা রাজিয়া। আবেদনে তিনি জুয়েলকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী উল্লেখ করে, তাঁর শারীরিক অবস্থা সম্পর্ক্রেআদালতকে জানানোর জন্য একটি চিকিৎসা দল গঠন করার দাবি জানান।গতকাল রোববার নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালত ক অঞ্চলের বরাবর আইনজীবীর মাধ্যমে আবেদন জানান সুলতানা রাজিয়া।গত বৃহস্পতিবার মামলাটির তদন্ত সংস্থা সিআইডি অধিকতর তদন্তের জন্য জুয়েলকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন।আবেদনে সুলতানা রাজিয়া বলেন, ‘২০ এপ্রিল ওই মামলায় শুনানির তারিখ ধার্য থাকলেও ২১ এপ্রিল আইনজীবীর অনুপস্থিতিতে একতরফাভাবে জুয়েলকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।