চাষি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম ও লিচুতে অযাচিত বালাইনাশক ব্যবহার রোধে চাষিদের নিয়ে সমাবেশ করেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল সোমবার উপজেলার হলাইজানা মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে চাষিরা জানান, এ উপজেলায় দিন দিন আম ও লিচুর চাষ ব্যাপকভাবে বাড়ছে। কিন্তু আমচাষিরা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না। উপজেলা কৃষি কর্মকর্তা আলী রেজা আসাদুজ্জামান ভালো ফলনের জন্য চাষিদের জৈব সার ব্যবহারসহ যেকোনো সমস্যায় দ্রুত নিয়মিত কৃষি কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেন।