চাষি সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালী উপজেলায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রেশম শোভাযাত্রা ও চাষি সমাবেশ হয়েছে। বাংলাদেশ রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে রেশম শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে চাষি সমাবেশের শুরুতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা রেশম সম্প্রসারণ কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। রাজবাড়ী প্রতিনিধি|