চাষি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামে সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে চাষিদের নিয়ে এক সমাবেশ করা হয়েছে। সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় ক্যানপোটেক্স লিমিটেড কানাডা ও ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লি. এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ির সার ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মোকলেছুর রহমান। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মনজুর আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রকল্পের ব্যবস্থাপক তারিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাহেব আলী, নাজমুল ইসলাম প্রমুখ। সমাবেশে এলাকার চার শতাধিক কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ প্রতিনিধি