চাষিদের বঞ্চিত করে ভেজাল বীজ কেনার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ কেন্দ্র চুক্তিবদ্ধ চাষিদের কাছ থেকে বোরো ধানের বীজ না কিনে স্থানীয় বাজার থেকে নিম্নমানের ও ভেজাল বীজ কিনছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিএডিসির অধিক বীজ উ ৎ পাদনকেন্দ্র, শিবগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ভালো বীজ বাজারজাত করার লক্ষ্যে এ কেন্দ্র ১২৯ জন ধানচাষির সঙ্গে বিভিন্ন জাতের ৯৭০ মেট্রিক টন ধানবীজ সরবরাহের চুক্তি করে। চুক্তিতে প্রতি কেজি ব্রি-২৯ ও বিনা-৭ জাতের বীজের জন্য ২৬ টাকা ৫০ পয়সা এবং ব্রি-২৮ জাতের জন্য ২৭ টাকা দাম নির্ধারণ করা হয়। চুক্তি অনুযায়ী ধানবীজ চলতি বছরের মে থেকে জুলাই মাসের মধ্যে সরবরাহ করার কথা।শিবগঞ্জ কেন্দ্রের চুক্তিবদ্ধ চাষিরা অভিযোগ করেন, এ কেন্দ্রের কর্মকর্তারা তাঁদের কাছ থেকে না কিনে বাজার থেকে নিম্নমানের বীজ কিনে গুদামজাত করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।গত বুধবার দুপুরে শিবগঞ্জ কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রের গুদামে ৪৩ জন নারী শ্রমিক কিনে নিয়ে আসা বীজ থেকে নিম্নমানের ধান আলাদা করছেন। তাঁদের সর্দার কাজের তদারক করছেন।এভাবে কী বাছাই করছেন? এ প্রশ্নের জবাবে শ্রমিকসর্দার মোহাম্মদ আলী বলেন, ‘এগুলো বোরো ধানের বীজ। ভেজাল ও পচা ধানগুলো ভালো বীজ থেকে আলাদা করছি।’শিবগঞ্জ কেন্দ্রের উপপরিচালক (বীজ উ ৎ পাদন) মো. সেলিম হায়দার নিম্নমানের বীজ কেনার অভিযোগ অস্বীকার করে বলেন, বোরো মৌসুমের ধানবীজ কেন্দ্রের চুক্তিবদ্ধ চাষিদের কাছ থেকেই কেনা হয়েছে। বীজ গ্রেডিং যন্ত্রে একের পর এক জাতের ধানবীজ ঢেলে পরিষ্কার করা হয়। ভুল করে এক জাতের বীজের সঙ্গে অন্য জাতের বীজ মিশে যাওয়ায় শ্রমিক দিয়ে আলাদা করা হচ্ছে।